এই টুল কখন কাজে লাগে?
ভর্তির ফর্ম বা চাকরির আবেদনে বলা হলো, সব কাগজ এক PDF-এ দিন। অথচ আপনার কাছে আছে জন্ম সনদের ছবি, সার্টিফিকেটের ছবি আর এনআইডির ছবি, সব ফোনের গ্যালারিতে আলাদা আলাদা। এই টুল সেগুলো জুড়ে এক ফাইল বানিয়ে দেয়।
কীভাবে ব্যবহার করবেন?
- "ছবি বেছে নিন" চেপে গ্যালারি থেকে ছবিগুলো নিন।
- ক্রম ঠিক না থাকলে ↑ ↓ বোতামে ঠিক করুন। দরকার না হলে ✕ চেপে বাদ দিন।
- "PDF বানান" চাপুন, তারপর ডাউনলোড করুন।
কয়েকটা কাজের কথা
- ছবি সোজা আর পরিষ্কার তুলুন। কাগজ আলোর দিকে রেখে তুললে লেখা পড়তে সুবিধা হয়।
- ফর্মে KB-র সীমা থাকলে "ছোট ফাইল" বেছে নিন।
- PDF ডাউনলোড হলে একবার খুলে দেখে নিন, সব পেজ ঠিক আছে কি না।
একটা ছবি নিজেই বেশি বড় হলে আগে ছবির সাইজ ও KB কমানোর টুলে ছোট করে নিতে পারেন।
কাগজপত্র জমার আগে আবেদনের নিয়ম মিলিয়ে নিন। কোন ফাইল কত KB, কোন ফরম্যাটে দিতে হবে, সেটা প্রতিটি আবেদনের নিজস্ব নিয়ম।