বিজ্ঞাপনের লাভ ক্যালকুলেটর (ROAS)

Ad Profit Calculator, ROAS and Cost per Order

বিজ্ঞাপনে কত খরচ হলো আর কয়টা অর্ডার এলো, লিখুন। লাভ হলো না লোকসান, ROAS কত, আর কত পর্যন্ত খরচ করা চলত, সঙ্গে সঙ্গে দেখুন।

ডেলিভারি, প্যাকেজিং আর ফেরত (চাইলে দিন)

কীভাবে হিসাব হয়?

বিজ্ঞাপনের মোট খরচ আর অর্ডারের সংখ্যা দিয়ে শুরু করুন। টুল বিক্রি থেকে পণ্যের কেনা দাম আর ডেলিভারি বাদ দিয়ে দেখে বিজ্ঞাপনের বিল মেটানোর পর কত থাকে। যা থাকে, সেটাই আপনার লাভ।

দুটো সংখ্যা মিলিয়ে দেখুন

  • ROAS: আপনার বিজ্ঞাপনে আসলে কত হচ্ছে।
  • লাভের জন্য ROAS লাগে অন্তত: এর নিচে নামলে লোকসান। এটাই আপনার পণ্যের নিজস্ব সীমা।

একটা উদাহরণ

৫,০০০ টাকা বিজ্ঞাপনে খরচ, ২০টা অর্ডার। পণ্য ১,২০০ টাকায় বিক্রি, কেনা দাম ৬০০, ডেলিভারি আর প্যাকেজিং ১০০। ১০টা অর্ডারের মধ্যে ১টা ফেরত আসে। হিসাবে প্রতি অর্ডারে বিজ্ঞাপন খরচ ২৫০ টাকা, ROAS প্রায় ৪.৩২x, আর লাভের জন্য অন্তত ২.৪৫x লাগত। বিজ্ঞাপনের বিল মিটিয়ে লাভ থাকছে ৩,৮০০ টাকা।

সাধারণ ভুল

  • শুধু ROAS দেখা। কেনা দাম আর ডেলিভারি না ধরলে লোকসানকেও লাভ মনে হয়।
  • ফেরত বাদ দেওয়া। ক্যাশ অন ডেলিভারিতে ফেরত বেশি হলে লাভ অনেক কমে যায়।
  • অল্প অর্ডার দেখে সিদ্ধান্ত নেওয়া। কয়েকটা অর্ডারের ওপর ভরসা না করে কিছুদিনের মোট হিসাব দিন।

এটা আপনার দেওয়া সংখ্যার ওপর ভিত্তি করা আন্দাজ। ফেসবুক বা অন্য প্ল্যাটফর্মের বিজ্ঞাপন ফি, ভ্যাট বা ট্যাক্স এখানে আলাদা করে ধরা নেই। ওগুলো থাকলে বিজ্ঞাপনের খরচের সঙ্গে যোগ করে দিন।

আরও হিসাবের টুল দরকার? সব ফ্রি টুল এখানে।

সাধারণ প্রশ্ন ও উত্তর

ROAS মানে কী?

বিজ্ঞাপনে যত টাকা খরচ করেছেন, তার কত গুণ বিক্রি হয়েছে। ৫,০০০ টাকা খরচ করে ২০,০০০ টাকার বিক্রি হলে ROAS ৪x। এটা বিক্রির হিসাব, লাভের হিসাব নয়।

ROAS বেশি মানেই কি লাভ?

না। লাভ হবে তখনই, যখন ROAS "লাভের জন্য যত লাগে" সংখ্যাটার চেয়ে বেশি। পণ্যের কেনা দাম আর ডেলিভারি বেশি হলে ৩x বা ৪x-ও লোকসানে যেতে পারে। এই টুল সেই সংখ্যাটাই বের করে দেয়।

প্রতি অর্ডারে বিজ্ঞাপন খরচ কোথায় পাব?

এটা টুলই বের করে দেয়: বিজ্ঞাপনের মোট খরচকে অর্ডার দিয়ে ভাগ করে। ফেসবুক বা মেটা বিজ্ঞাপন ম্যানেজারেও এটা "Cost per result" নামে দেখা যায়।

ফেরত আসা অর্ডার কীভাবে ধরা হয়?

ফেরত অর্ডারে বিক্রি হয় না, আর পণ্য গুদামে ফিরে আসে ধরা হয়। তাই কেনা দাম গোনা হয় না। তবে ডেলিভারির খরচ সব অর্ডারেই গোনা হয়। এটা সাধারণ ধরে নেওয়া হিসাব, আপনার ব্যবসায় আলাদা হলে ফেরতের ঘর ০ রেখে নিজের মতো করে দেখুন।

প্রতি অর্ডারের বদলে পণ্যের লাভ দেখতে চাইলে?

তাহলে অনলাইন বিক্রির আসল লাভ ক্যালকুলেটর ব্যবহার করুন। সেখানে ডিসকাউন্ট, ফেরত আর প্যাকেজিং ধরে পণ্যপিছু লাভ দেখা যায়।

আরও ফ্রি টুল

দোকানের লাভ-লোকসান ক্যালকুলেটরকেনা দাম, বিক্রির দাম আর খরচ লিখুন। লাভ হলো না লোকসান, সঙ্গে সঙ্গে দেখুন।টাকার অঙ্ক কথায় লেখার টুল১২৫০০ লিখলে বাংলা ও ইংরেজিতে কথায় দেখাবে। চেক, রসিদ আর ভাউচারের কাজে লাগে।ছবির সাইজ ও KB কমানোর টুলচাকরির আবেদন বা ফর্মের জন্য ছবি আর সাইন নির্দিষ্ট মাপ ও KB-তে বানান। ছবি কোথাও আপলোড হয় না।বয়স ও তারিখ হিসাবজন্ম তারিখ দিলে বয়স কত বছর, মাস, দিন দেখাবে। দুই তারিখের মাঝে কত দিন, তা-ও জানা যাবে।অনলাইন বিক্রির আসল লাভ ক্যালকুলেটরবিজ্ঞাপন, ডিসকাউন্ট, ডেলিভারি আর ফেরত ধরে প্রতি অর্ডারে আসলে কত টাকা হাতে থাকে, দেখুন।ছবি থেকে PDF বানানোর টুলকয়েকটা ছবি বেছে এক PDF ফাইল বানান। কাগজপত্র জমা দিতে কাজে লাগে। ছবি আপলোড হয় না।ঋণের কিস্তি ক্যালকুলেটরঋণের টাকা, সুদের হার আর মেয়াদ দিলে মাসে কিস্তি কত আর মোট কত ফেরত দিতে হবে, দেখুন।জমির মাপ রূপান্তর: শতক, কাঠা, বিঘাশতক, কাঠা, বিঘা, একর, বর্গফুট আর বর্গমিটার, একটা লিখলে বাকিগুলো সঙ্গে সঙ্গে দেখুন।বাংলা-ইংরেজি তারিখ কনভার্টারইংরেজি তারিখ থেকে বাংলা, বা বাংলা থেকে ইংরেজি। খুললেই আজকের বাংলা তারিখ দেখা যায়।ছোট ব্যবসার দৈনিক বিক্রির হিসাবরোজকার বিক্রি আর খরচ লিখে রাখুন। আজ, এই মাস আর মোট কত হলো, দেখুন। হিসাব শুধু আপনার ফোনে থাকে।ডিসকাউন্ট ও শতাংশ ক্যালকুলেটরদাম আর ছাড়ের শতাংশ লিখুন, কত দিতে হবে দেখুন। কিংবা কত শতাংশ ছাড় পেলেন, বের করুন।ঢাকা মেট্রোরেল ট্র্যাকার – পরের ট্রেন কখন?স্টেশন আর দিক বেছে নিন। সময়সূচি অনুযায়ী পরের ট্রেন কতক্ষণ পরে, আর তার পরের তিনটা ট্রেন দেখুন।
© 2026 Tuhin Hasan. All Rights Reserved.