ছোট ব্যবসার দৈনিক বিক্রির হিসাব

Daily Sales Record for Small Business

আজকের বিক্রি আর খরচ লিখে রাখুন। আজ, এই মাস আর মোট কত হলো, সঙ্গে সঙ্গে দেখুন। হিসাব শুধু আপনার ফোনেই থাকে।

আজ৳০

বিক্রি ৳০ · খরচ ৳০

মাসে হাতে থাকল৳০

বিক্রি ৳০ · খরচ ৳০

এ পর্যন্ত মোট৳০

বিক্রি ৳০ · খরচ ৳০

"হাতে থাকল" মানে বিক্রি থেকে খরচ বাদ দিলে যা থাকে।

কীভাবে ব্যবহার করবেন?

দিনের শেষে বা বিক্রির পরপর বিক্রি আর খরচের অঙ্ক লিখে "হিসাবে যোগ করুন" চাপুন। উপরের তিনটা ঘরে আজ, এই মাস আর মোট হিসাব নিজে নিজে যোগ হয়ে যাবে।

কী কী লিখতে পারেন?

  • বিক্রি: সেদিন যত টাকার জিনিস বেচলেন।
  • খরচ: দোকান ভাড়া, বিদ্যুৎ, কর্মচারীর বেতন, মাল কেনা, যা আপনি খরচ ধরতে চান।
  • নোট: কীসের খরচ, তা মনে রাখতে ছোট করে লিখুন।

হিসাব নিরাপদ রাখতে

হিসাব শুধু এই ব্রাউজারে থাকে। তাই মাসের শেষে একবার "ফাইলে নামান (CSV)" চেপে ফাইলটা ফোনে বা গুগল ড্রাইভে রেখে দিন। CSV ফাইল Excel বা Google Sheets-এ খোলা যায়।

এটা সরল খাতা, আসল হিসাবরক্ষণ বা ট্যাক্স রিটার্নের বিকল্প নয়। পণ্যপিছু লাভ দেখতে লাভ-লোকসান ক্যালকুলেটর ব্যবহার করুন।

আরও হিসাবের টুল দরকার? সব ফ্রি টুল এখানে।

সাধারণ প্রশ্ন ও উত্তর

আমার হিসাব কোথায় থাকে?

শুধু আপনার এই ফোন বা কম্পিউটারের ব্রাউজারে। আমাদের কাছে কিছু যায় না, কোথাও আপলোডও হয় না। তাই অন্য ফোনে খুললে এই হিসাব দেখা যাবে না।

হিসাব হারিয়ে যেতে পারে?

হ্যাঁ। ব্রাউজারের ডেটা মুছলে, বা প্রাইভেট ট্যাবে লিখলে হিসাব থাকবে না। তাই মাসে একবার "ফাইলে নামান" চেপে CSV ফাইল রেখে দিন।

"হাতে থাকল" কি আসল লাভ?

না। এটা শুধু বিক্রি থেকে লেখা খরচ বাদ দিলে যা থাকে। মাল কেনার দাম খরচে না ধরলে আসল লাভ এর চেয়ে কম হবে। পণ্যপিছু আসল লাভ দেখতে লাভ-লোকসান ক্যালকুলেটর ব্যবহার করুন।

এক দিনে কয়বার লেখা যায়?

যতবার খুশি। একই তারিখে যত এন্ট্রি দেবেন, সব যোগ হবে।

ভুল লিখলে কী করব?

তালিকায় ওই লাইনের পাশে "মুছুন" চাপুন, তারপর ঠিকটা আবার লিখুন।

আরও ফ্রি টুল

দোকানের লাভ-লোকসান ক্যালকুলেটরকেনা দাম, বিক্রির দাম আর খরচ লিখুন। লাভ হলো না লোকসান, সঙ্গে সঙ্গে দেখুন।টাকার অঙ্ক কথায় লেখার টুল১২৫০০ লিখলে বাংলা ও ইংরেজিতে কথায় দেখাবে। চেক, রসিদ আর ভাউচারের কাজে লাগে।ছবির সাইজ ও KB কমানোর টুলচাকরির আবেদন বা ফর্মের জন্য ছবি আর সাইন নির্দিষ্ট মাপ ও KB-তে বানান। ছবি কোথাও আপলোড হয় না।বয়স ও তারিখ হিসাবজন্ম তারিখ দিলে বয়স কত বছর, মাস, দিন দেখাবে। দুই তারিখের মাঝে কত দিন, তা-ও জানা যাবে।অনলাইন বিক্রির আসল লাভ ক্যালকুলেটরবিজ্ঞাপন, ডিসকাউন্ট, ডেলিভারি আর ফেরত ধরে প্রতি অর্ডারে আসলে কত টাকা হাতে থাকে, দেখুন।ছবি থেকে PDF বানানোর টুলকয়েকটা ছবি বেছে এক PDF ফাইল বানান। কাগজপত্র জমা দিতে কাজে লাগে। ছবি আপলোড হয় না।ঋণের কিস্তি ক্যালকুলেটরঋণের টাকা, সুদের হার আর মেয়াদ দিলে মাসে কিস্তি কত আর মোট কত ফেরত দিতে হবে, দেখুন।জমির মাপ রূপান্তর: শতক, কাঠা, বিঘাশতক, কাঠা, বিঘা, একর, বর্গফুট আর বর্গমিটার, একটা লিখলে বাকিগুলো সঙ্গে সঙ্গে দেখুন।বাংলা-ইংরেজি তারিখ কনভার্টারইংরেজি তারিখ থেকে বাংলা, বা বাংলা থেকে ইংরেজি। খুললেই আজকের বাংলা তারিখ দেখা যায়।বিজ্ঞাপনের লাভ ক্যালকুলেটর (ROAS)বিজ্ঞাপনে কত খরচ আর কয়টা অর্ডার, লিখুন। লাভ হলো কি না, ROAS কত আর সর্বোচ্চ কত খরচ চলত, দেখুন।ডিসকাউন্ট ও শতাংশ ক্যালকুলেটরদাম আর ছাড়ের শতাংশ লিখুন, কত দিতে হবে দেখুন। কিংবা কত শতাংশ ছাড় পেলেন, বের করুন।ঢাকা মেট্রোরেল ট্র্যাকার – পরের ট্রেন কখন?স্টেশন আর দিক বেছে নিন। সময়সূচি অনুযায়ী পরের ট্রেন কতক্ষণ পরে, আর তার পরের তিনটা ট্রেন দেখুন।
© 2026 Tuhin Hasan. All Rights Reserved.