ডিসকাউন্ট ও শতাংশ ক্যালকুলেটর

Discount and Percentage Calculator

দাম আর ছাড়ের শতাংশ লিখুন, কত দিতে হবে দেখুন। অথবা আগের আর এখনকার দাম থেকে কত শতাংশ ছাড় পেলেন, বের করুন।

কী হিসাব করবেন?

তিনটা হিসাব, তিন বোতামে

  • ছাড়ের পর দাম: দাম আর ছাড়ের শতাংশ দিলে কত দিতে হবে আর কত বাঁচল, দেখায়।
  • কত শতাংশ ছাড়: আগের দাম আর এখনকার দাম দিলে কত শতাংশ কমল (বা বাড়ল), দেখায়।
  • সংখ্যার শতাংশ: যেকোনো সংখ্যার কত শতাংশ কত হয়, সঙ্গে যোগ আর বাদ দিলে কত, দেখায়।

একটা উদাহরণ

২,৫০০ টাকার জিনিসে ১৫% ছাড়। ছাড়ের টাকা ২,৫০০ × ১৫ ÷ ১০০ = ৩৭৫। দিতে হবে ২,৫০০ − ৩৭৫ = ২,১২৫ টাকা।

সেলের আগে একটু দেখে নিন

  • বড় ছাড়ের ট্যাগ দেখলে আগের দামটা আসল ছিল কি না, একবার মিলিয়ে নিন।
  • দুই দফা ছাড় যোগ হয় না। ১০% আর ১০% মিলে ১৯%, ২০% নয়।
  • ভ্যাট আর ডেলিভারি চার্জ আলাদা ধরতে হবে।

এটা সাধারণ শতাংশের অঙ্ক, তাই উত্তর আপনার লেখা সংখ্যার ওপরই নির্ভর করে। দোকানে লাভ কত থাকছে দেখতে লাভ-লোকসান ক্যালকুলেটর ব্যবহার করুন।

আরও হিসাবের টুল দরকার? সব ফ্রি টুল এখানে।

সাধারণ প্রশ্ন ও উত্তর

ডিসকাউন্টের পর দাম কীভাবে বের করব?

দাম থেকে ছাড়ের শতাংশ বাদ দিন। ২,৫০০ টাকার জিনিসে ১৫% ছাড় হলে ছাড় ৩৭৫ টাকা, দিতে হবে ২,১২৫ টাকা। টুলে দুটো সংখ্যা লিখলেই এটা হয়ে যায়।

কত শতাংশ ছাড় পেলাম, কীভাবে জানব?

দ্বিতীয় বোতামে আগের দাম আর এখনকার দাম লিখুন। টুল বলে দেবে কত শতাংশ কম বা বেশি। ১,৮০০ টাকা থেকে ১,৩৫০ টাকা হলে ২৫% ছাড়।

একটা সংখ্যার শতাংশ কীভাবে বের হয়?

সংখ্যাকে শতাংশ দিয়ে গুণ করে ১০০ দিয়ে ভাগ করুন। ৪০,০০০ এর ১৫% মানে ৪০,০০০ × ১৫ ÷ ১০০ = ৬,০০০। তৃতীয় বোতামে এটা এক লাইনে হয়।

দুই দফা ছাড় থাকলে যোগ করব?

না। ১০% আর তার ওপর আরও ১০% মানে ২০% ছাড় নয়, ১৯%। প্রথমে এক ছাড়ের পর দাম বের করুন, সেই দামের ওপর আবার ছাড় হিসাব করুন।

ভ্যাট বা ডেলিভারি চার্জ এখানে ধরা আছে?

না। টুল শুধু আপনার লেখা সংখ্যা নিয়ে সাধারণ শতাংশের হিসাব করে। ভ্যাট বা ডেলিভারি আলাদা থাকলে ছাড়ের পর দামের সঙ্গে নিজে যোগ করে নিন।

আরও ফ্রি টুল

দোকানের লাভ-লোকসান ক্যালকুলেটরকেনা দাম, বিক্রির দাম আর খরচ লিখুন। লাভ হলো না লোকসান, সঙ্গে সঙ্গে দেখুন।টাকার অঙ্ক কথায় লেখার টুল১২৫০০ লিখলে বাংলা ও ইংরেজিতে কথায় দেখাবে। চেক, রসিদ আর ভাউচারের কাজে লাগে।ছবির সাইজ ও KB কমানোর টুলচাকরির আবেদন বা ফর্মের জন্য ছবি আর সাইন নির্দিষ্ট মাপ ও KB-তে বানান। ছবি কোথাও আপলোড হয় না।বয়স ও তারিখ হিসাবজন্ম তারিখ দিলে বয়স কত বছর, মাস, দিন দেখাবে। দুই তারিখের মাঝে কত দিন, তা-ও জানা যাবে।অনলাইন বিক্রির আসল লাভ ক্যালকুলেটরবিজ্ঞাপন, ডিসকাউন্ট, ডেলিভারি আর ফেরত ধরে প্রতি অর্ডারে আসলে কত টাকা হাতে থাকে, দেখুন।ছবি থেকে PDF বানানোর টুলকয়েকটা ছবি বেছে এক PDF ফাইল বানান। কাগজপত্র জমা দিতে কাজে লাগে। ছবি আপলোড হয় না।ঋণের কিস্তি ক্যালকুলেটরঋণের টাকা, সুদের হার আর মেয়াদ দিলে মাসে কিস্তি কত আর মোট কত ফেরত দিতে হবে, দেখুন।জমির মাপ রূপান্তর: শতক, কাঠা, বিঘাশতক, কাঠা, বিঘা, একর, বর্গফুট আর বর্গমিটার, একটা লিখলে বাকিগুলো সঙ্গে সঙ্গে দেখুন।বাংলা-ইংরেজি তারিখ কনভার্টারইংরেজি তারিখ থেকে বাংলা, বা বাংলা থেকে ইংরেজি। খুললেই আজকের বাংলা তারিখ দেখা যায়।ছোট ব্যবসার দৈনিক বিক্রির হিসাবরোজকার বিক্রি আর খরচ লিখে রাখুন। আজ, এই মাস আর মোট কত হলো, দেখুন। হিসাব শুধু আপনার ফোনে থাকে।বিজ্ঞাপনের লাভ ক্যালকুলেটর (ROAS)বিজ্ঞাপনে কত খরচ আর কয়টা অর্ডার, লিখুন। লাভ হলো কি না, ROAS কত আর সর্বোচ্চ কত খরচ চলত, দেখুন।ঢাকা মেট্রোরেল ট্র্যাকার – পরের ট্রেন কখন?স্টেশন আর দিক বেছে নিন। সময়সূচি অনুযায়ী পরের ট্রেন কতক্ষণ পরে, আর তার পরের তিনটা ট্রেন দেখুন।
© 2026 Tuhin Hasan. All Rights Reserved.