বাংলা শব্দ ও অক্ষর গোনার টুল

Bangla Word Counter and Character Counter

লেখাটা এখানে পেস্ট করুন বা লিখুন। শব্দ, অক্ষর, বাক্য আর প্যারাগ্রাফ কয়টা, সঙ্গে সঙ্গে দেখুন। বাংলা আর ইংরেজি দুটোই চলবে।

কোথায় কাজে লাগে?

  • ফেসবুক পোস্ট বা ক্যাপশন কত বড় হলো দেখতে।
  • অ্যাসাইনমেন্ট বা প্রবন্ধে শব্দসীমা মিলিয়ে নিতে।
  • চাকরির আবেদন বা কভার লেটার ছোট রাখতে।
  • ইউটিউব ভিডিওর স্ক্রিপ্ট পড়তে কত সময় লাগবে আন্দাজ করতে।

একটা উদাহরণ

"আমি ঢাকায় থাকি।" লিখলে শব্দ ৩টা, বাক্য ১টা। কার আর যুক্তাক্ষর আলাদা গোনা হয়, তাই অক্ষরের সংখ্যা চোখে দেখা অক্ষরের চেয়ে একটু বেশি আসতে পারে।

কোনো ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম অক্ষর অন্যভাবে গুনলে ওদের গোনার সঙ্গে একটু ফারাক হতে পারে। ফর্মে বা অ্যাসাইনমেন্টে কড়া সীমা থাকলে একটু জায়গা রেখে লিখুন।

আরও হিসাবের টুল দরকার? সব ফ্রি টুল এখানে।

সাধারণ প্রশ্ন ও উত্তর

শব্দ কীভাবে গোনা হয়?

ফাঁকা জায়গা (স্পেস) বা নতুন লাইন দিয়ে আলাদা করা প্রতিটা অংশ এক শব্দ। "ঢাকা থেকে এলাম" মানে ৩ শব্দ। বাংলা আর ইংরেজি, দুটোতেই একই নিয়ম।

অক্ষর কীভাবে গোনা হয়?

কম্পিউটার যেভাবে গোনে সেভাবে। বাংলায় কার (া, ি, ু) আর হসন্ত আলাদা চিহ্ন, তাই "কি" লিখলে ২টা গোনা হয়। "স্পেস ছাড়া" সংখ্যায় ফাঁকা জায়গা আর নতুন লাইন বাদ যায়।

বাক্য কীভাবে গোনা হয়?

দাঁড়ি (।), ফুলস্টপ (.), প্রশ্নচিহ্ন (?) আর বিস্ময়চিহ্ন (!) দেখে। এসব চিহ্ন না থাকলে পুরো লেখা এক বাক্য ধরা হয়।

পড়তে কত সময় লাগবে, কীভাবে বের হয়?

মিনিটে প্রায় ২০০ শব্দ ধরে একটা আন্দাজ। কেউ দ্রুত পড়ে, কেউ ধীরে, তাই আসল সময় একটু কমবেশি হতে পারে।

আমার লেখা কি কোথাও যায়?

না। গোনা আপনার ফোনের ব্রাউজারেই হয়। লেখা কোথাও পাঠানো বা জমা রাখা হয় না, পেজ বন্ধ করলে চলে যায়।

আরও ফ্রি টুল

দোকানের লাভ-লোকসান ক্যালকুলেটরকেনা দাম, বিক্রির দাম আর খরচ লিখুন। লাভ হলো না লোকসান, সঙ্গে সঙ্গে দেখুন।টাকার অঙ্ক কথায় লেখার টুল১২৫০০ লিখলে বাংলা ও ইংরেজিতে কথায় দেখাবে। চেক, রসিদ আর ভাউচারের কাজে লাগে।ছবির সাইজ ও KB কমানোর টুলচাকরির আবেদন বা ফর্মের জন্য ছবি আর সাইন নির্দিষ্ট মাপ ও KB-তে বানান। ছবি কোথাও আপলোড হয় না।বয়স ও তারিখ হিসাবজন্ম তারিখ দিলে বয়স কত বছর, মাস, দিন দেখাবে। দুই তারিখের মাঝে কত দিন, তা-ও জানা যাবে।অনলাইন বিক্রির আসল লাভ ক্যালকুলেটরবিজ্ঞাপন, ডিসকাউন্ট, ডেলিভারি আর ফেরত ধরে প্রতি অর্ডারে আসলে কত টাকা হাতে থাকে, দেখুন।ছবি থেকে PDF বানানোর টুলকয়েকটা ছবি বেছে এক PDF ফাইল বানান। কাগজপত্র জমা দিতে কাজে লাগে। ছবি আপলোড হয় না।ঋণের কিস্তি ক্যালকুলেটরঋণের টাকা, সুদের হার আর মেয়াদ দিলে মাসে কিস্তি কত আর মোট কত ফেরত দিতে হবে, দেখুন।জমির মাপ রূপান্তর: শতক, কাঠা, বিঘাশতক, কাঠা, বিঘা, একর, বর্গফুট আর বর্গমিটার, একটা লিখলে বাকিগুলো সঙ্গে সঙ্গে দেখুন।বাংলা-ইংরেজি তারিখ কনভার্টারইংরেজি তারিখ থেকে বাংলা, বা বাংলা থেকে ইংরেজি। খুললেই আজকের বাংলা তারিখ দেখা যায়।ছোট ব্যবসার দৈনিক বিক্রির হিসাবরোজকার বিক্রি আর খরচ লিখে রাখুন। আজ, এই মাস আর মোট কত হলো, দেখুন। হিসাব শুধু আপনার ফোনে থাকে।বিজ্ঞাপনের লাভ ক্যালকুলেটর (ROAS)বিজ্ঞাপনে কত খরচ আর কয়টা অর্ডার, লিখুন। লাভ হলো কি না, ROAS কত আর সর্বোচ্চ কত খরচ চলত, দেখুন।ডিসকাউন্ট ও শতাংশ ক্যালকুলেটরদাম আর ছাড়ের শতাংশ লিখুন, কত দিতে হবে দেখুন। কিংবা কত শতাংশ ছাড় পেলেন, বের করুন।বিএমআই ক্যালকুলেটর (ওজন ও উচ্চতা)ওজন কেজিতে আর উচ্চতা ফুট-ইঞ্চিতে লিখুন। বিএমআই কত আর ওজন স্বাভাবিক কি না, দেখুন।ঢাকা মেট্রোরেল ট্র্যাকার – পরের ট্রেন কখন?স্টেশন আর দিক বেছে নিন। সময়সূচি অনুযায়ী পরের ট্রেন কতক্ষণ পরে, আর তার পরের তিনটা ট্রেন দেখুন।
© 2026 Tuhin Hasan. All Rights Reserved.