বাংলা SEO টাইটেল ও গুগল প্রিভিউ টুল

Bangla SEO Title and Google Search Preview Tool

পেজের টাইটেল আর ডেসক্রিপশন লিখুন। গুগলে সার্চ রেজাল্টে মোটামুটি কেমন দেখাবে, ফোন আর কম্পিউটারে, সঙ্গে সঙ্গে দেখুন।

কিওয়ার্ড আর পেজের লিংক (চাইলে দিন)
কোন পর্দায় দেখবেন?

কীভাবে ব্যবহার করবেন?

টাইটেল আর ডেসক্রিপশন লিখুন বা পেস্ট করুন। নিচে সার্চ রেজাল্টের মতো একটা কার্ড আসবে। কোথায় লেখা কেটে "…" হচ্ছে, কিওয়ার্ড আছে কি না, সেটাও বলে দেবে। কম্পিউটার আর মোবাইল, দুই রকমেই দেখে নিন।

ক্লিক বাড়াতে কী দেখবেন

  • পেজে কী পাবে, তা টাইটেলের শুরুতেই বলুন।
  • ডেসক্রিপশনে নতুন কথা দিন। টাইটেল আবার লিখবেন না।
  • লোকে যে কথা লিখে সার্চ করে, সেটাই টাইটেলে রাখুন।

এটা আনুমানিক প্রিভিউ। গুগল বলে টাইটেল বা ডেসক্রিপশনের কোনো নির্দিষ্ট দৈর্ঘ্যের সীমা নেই। পর্দার মাপ অনুযায়ী লেখা ছোট করা হয়, আর গুগল প্রয়োজনে নিজে অন্য লেখাও দেখাতে পারে। (টাইটেল, স্নিপেট)। আপনার লেখা কোথাও যায় না, সব আপনার ব্রাউজারেই থাকে।

আরও জানতে পড়ুন: Search Console-এ ইমপ্রেশন আছে কিন্তু ক্লিক নেই কেন? আর সব ফ্রি টুল এখানে।

সাধারণ প্রশ্ন ও উত্তর

টাইটেল আর ডেসক্রিপশন কত অক্ষরের হওয়া উচিত?

গুগল নিজেই বলে, টাইটেল বা ডেসক্রিপশনের কোনো নির্দিষ্ট দৈর্ঘ্যের সীমা নেই। তবে ফোন বা কম্পিউটারের পর্দার মাপ অনুযায়ী লেখা কেটে "…" করে দেওয়া হয়। তাই এই টুল অক্ষরের সংখ্যা ধরে নয়, পর্দায় আসলে কতটা জায়গা লাগছে সেটা দেখে কাটা অংশ দেখায়।

এই প্রিভিউ কি গুগলের আসল রেজাল্টের মতোই?

না, এটা আনুমানিক। গুগল ফন্ট, মাপ আর লেআউট বদলাতে পারে। আর গুগল চাইলে আপনার টাইটেল বা ডেসক্রিপশন বদলে অন্য কিছুও দেখাতে পারে। এই টুল শুধু বুঝতে সাহায্য করে লেখাটা কেমন দেখাতে পারে।

গুগল কেন আমার দেওয়া টাইটেল বদলে দেয়?

গুগল বলে, টাইটেল পেজের কথার সঙ্গে না মিললে, খালি বা একই কথা বারবার থাকলে সে নিজে বদলে নিতে পারে। তাই টাইটেল পেজের আসল বিষয়ের সঙ্গে মিলিয়ে লিখুন।

কিওয়ার্ড কোথায় রাখব?

মানুষ যে কথা লিখে সার্চ করে, সেটা টাইটেলের শুরুর দিকে রাখলে চোখে পড়ে সহজে। তবে জোর করে বারবার কিওয়ার্ড বসাবেন না। পড়তে স্বাভাবিক লাগাটাই আগে।

ইমপ্রেশন আছে কিন্তু ক্লিক নেই, কী করব?

টাইটেল আর ডেসক্রিপশন আরও পরিষ্কার করে দেখতে পারেন, কী পাবেন তা আগে বলে। বিস্তারিত পড়ুন: Search Console-এ ইমপ্রেশন আছে কিন্তু ক্লিক নেই কেন।

আরও ফ্রি টুল

দোকানের লাভ-লোকসান ক্যালকুলেটরকেনা দাম, বিক্রির দাম আর খরচ লিখুন। লাভ হলো না লোকসান, সঙ্গে সঙ্গে দেখুন।টাকার অঙ্ক কথায় লেখার টুল১২৫০০ লিখলে বাংলা ও ইংরেজিতে কথায় দেখাবে। চেক, রসিদ আর ভাউচারের কাজে লাগে।ছবির সাইজ ও KB কমানোর টুলচাকরির আবেদন বা ফর্মের জন্য ছবি আর সাইন নির্দিষ্ট মাপ ও KB-তে বানান। ছবি কোথাও আপলোড হয় না।বয়স ও তারিখ হিসাবজন্ম তারিখ দিলে বয়স কত বছর, মাস, দিন দেখাবে। দুই তারিখের মাঝে কত দিন, তা-ও জানা যাবে।অনলাইন বিক্রির আসল লাভ ক্যালকুলেটরবিজ্ঞাপন, ডিসকাউন্ট, ডেলিভারি আর ফেরত ধরে প্রতি অর্ডারে আসলে কত টাকা হাতে থাকে, দেখুন।ছবি থেকে PDF বানানোর টুলকয়েকটা ছবি বেছে এক PDF ফাইল বানান। কাগজপত্র জমা দিতে কাজে লাগে। ছবি আপলোড হয় না।ঋণের কিস্তি ক্যালকুলেটরঋণের টাকা, সুদের হার আর মেয়াদ দিলে মাসে কিস্তি কত আর মোট কত ফেরত দিতে হবে, দেখুন।জমির মাপ রূপান্তর: শতক, কাঠা, বিঘা, একর, বর্গফুটশতক, কাঠা, বিঘা, একর, বর্গফুট আর বর্গমিটার, একটা লিখলে বাকিগুলো সঙ্গে সঙ্গে দেখুন।বাংলা-ইংরেজি তারিখ কনভার্টারইংরেজি তারিখ থেকে বাংলা, বা বাংলা থেকে ইংরেজি। খুললেই আজকের বাংলা তারিখ দেখা যায়।ছোট ব্যবসার দৈনিক বিক্রির হিসাবরোজকার বিক্রি আর খরচ লিখে রাখুন। আজ, এই মাস আর মোট কত হলো, দেখুন। হিসাব শুধু আপনার ফোনে থাকে।বিজ্ঞাপনের লাভ ক্যালকুলেটর (ROAS)বিজ্ঞাপনে কত খরচ আর কয়টা অর্ডার, লিখুন। লাভ হলো কি না, ROAS কত আর সর্বোচ্চ কত খরচ চলত, দেখুন।ডিসকাউন্ট ক্যালকুলেটর: ছাড়ের পর দাম ও শতাংশদাম আর ছাড়ের শতাংশ লিখুন, কত দিতে হবে দেখুন। কিংবা কত শতাংশ ছাড় পেলেন, বের করুন।বিএমআই ক্যালকুলেটর (ওজন ও উচ্চতা)ওজন কেজিতে আর উচ্চতা ফুট-ইঞ্চিতে লিখুন। বিএমআই কত আর ওজন স্বাভাবিক কি না, দেখুন।বাংলা শব্দ ও অক্ষর গোনার টুললেখা পেস্ট করুন। শব্দ, অক্ষর, বাক্য আর প্যারাগ্রাফ কয়টা, সঙ্গে সঙ্গে দেখুন।বাংলা-ইংরেজি সংখ্যা বদলের টুলফোন নম্বর, তারিখ বা লেখা পেস্ট করুন। বাংলা সংখ্যা ইংরেজি হবে, বা ইংরেজি থেকে বাংলা।জিপিএ ক্যালকুলেটর (এসএসসি ও এইচএসসি)কোন গ্রেড কয়টা পেয়েছেন, লিখুন। চতুর্থ বিষয়সহ জিপিএ কত হলো, সঙ্গে সঙ্গে দেখুন।CTR, CPC ও কনভার্সন রেট ক্যালকুলেটরদুটো সংখ্যা লিখুন। CTR, প্রতি ক্লিকে খরচ বা কনভার্সন রেট কত, সঙ্গে সঙ্গে দেখুন।কত দামে বেচব? বিক্রির দাম ও লাভের শতাংশকেনা দাম আর কত শতাংশ লাভ চান, লিখুন। কত দামে বেচবেন, সঙ্গে সঙ্গে দেখুন।ব্রেক-ইভেন ক্যালকুলেটর: মাসে কয়টা বেচলে খরচ ওঠেমাসের খরচ, বিক্রির দাম আর কেনা দাম লিখুন। কয়টা বেচলে খরচ উঠবে, দেখুন।ঢাকা মেট্রোরেল ট্র্যাকার – পরের ট্রেন কখন?স্টেশন আর দিক বেছে নিন। সময়সূচি অনুযায়ী পরের ট্রেন কতক্ষণ পরে, আর তার পরের তিনটা ট্রেন দেখুন।
© 2026 Tuhin Hasan. All Rights Reserved.